আবহাওয়ার আচমকা বদল, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

Must Read

ওয়েব ডেস্ক : মেদিনীপুরে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণেই মাঝপথে কপ্টার নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসন সূত্রে খবর। কোলাঘাটে নামার পর সেখান থেকে সড়কপথে কেশপুরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, ভিআইপি-দের হেলিকপ্টার চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য জরুরি অবতরণের জন্য নির্দিষ্ট কিছু জায়গায় আগে থেকেই প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখা হয়। কোলাঘাটেও সেই ব্যবস্থা ছিল। বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় সেই ব্যবস্থাই কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : চলতি মাসেই ফের দাম বাড়ছে পাউরুটির, প্রতি পাউন্ডে ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

আবহাওয়া খারাপ থাকায় আকাশপথে যাত্রা চালিয়ে না গিয়ে সড়কপথ বেছে নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, হেলিকপ্টারে গেলে নির্ধারিত গন্তব্যে প্রায় ৪০ মিনিট আগেই পৌঁছনো সম্ভব হত। কিন্তু সড়কপথে যেতে হওয়ায় মুখ্যমন্ত্রীর কেশপুর পৌঁছতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

জানা গিয়েছে, কেশপুরে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর যাওয়ার কথা রয়েছে বাঁকুড়ায়ও। সেখানে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনে থাকা সাতটি জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে শুভেন্দুর।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এর জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। এমন আবহাওয়ার মধ্যেই কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ ঘিরে তৎপরতা শুরু হয়।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This