১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে কড়া নিয়ম! অভিভাবকের অনুমতি ছাড়া গেমিংও বন্ধের প্রস্তাব?

Must Read

ওয়েব ডেস্ক : শিশুদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং ব্যবহারে কড়া নিয়ন্ত্রণের প্রস্তাব এল সংসদে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা ‘SHIELD Bill, 2025’ নামে একটি প্রাইভেট মেম্বার্স বিল এনেছেন। প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সি কোনও শিশু অভিভাবকের যাচাই করা সম্মতি ছাড়া সোশ্যাল মিডিয়া (Social Media) বা অনলাইন গেমিং (Online Gaming) প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে শুক্রবার সংসদে বিলটি পেশ হওয়ার কথা থাকলেও অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।

প্রস্তাবিত আইনে শিশুদের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্মগুলিতে বাধ্যতামূলক বয়স যাচাইয়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য আলাদা কন্ট্রোল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে সন্তানের অনলাইন কার্যকলাপ নজরে রাখা, গোপনীয়তার সেটিংস নিয়ন্ত্রণ এবং স্ক্রিন টাইম সীমিত করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

আরও খবর : নামী দামি হোটেলের রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ খাবার! সবজি-তে ছত্রাক, অভিযান চালিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের

শিশুদের ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়েও কড়া বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। প্ল্যাটফর্মগুলি যাতে অপ্রাপ্তবয়স্কদের ট্র্যাক বা প্রোফাইল করে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখাতে না পারে, সেই ব্যবস্থার কথা বলা হয়েছে। একই সঙ্গে পর্নোগ্রাফি, জুয়া, বেটিং, হিংসাত্মক বা উগ্রপন্থী বিষয় এবং মাদক সংক্রান্ত কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখার জন্য প্ল্যাটফর্মগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রস্তাবিত বিল অনুযায়ী নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মের (Digital Platform) উপর সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইচ্ছাকৃত বা বারবার নিয়ম ভাঙার ক্ষেত্রে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা বা ব্লক করার মতো কঠোর ব্যবস্থার প্রস্তাবও রয়েছে। তবে এটি একটি প্রাইভেট মেম্বার্স বিল হওয়ায় এখনই আইন হয়ে যাচ্ছে না। সংসদে পেশ এবং পরবর্তী ধাপগুলি পেরিয়ে অনুমোদন পাওয়ার পরেই এর বাস্তবায়নের প্রশ্ন আসবে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This