সালমান খানের বাড়ির সামনে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না পুলিশকর্মীকে

Must Read

ওয়েব ডেস্ক : বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর (Police Worker) মৃত্যু হল ডিউটি করার সময়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ৪১ বছরের কনস্টেবল গণেশ নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি বুঝতে পেরে সেখানে থাকা অন্য পুলিশকর্মীরা দ্রুত তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে। আচমকা তিনি মাটিতে পড়ে যাওয়ার পর সহকর্মীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই পরিস্থিতি গুরুতর হয়ে যায়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিশ মহলে শোকের ছায়া নেমেছে।

আরও খবর : লাদাখ থেকে ফিরেই শুভশ্রীকে আলিঙ্গন দেবের

সলমন খানের নিরাপত্তা বর্তমানে অত্যন্ত কড়া। অভিনেতাকে ঘিরে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে একাধিক হুমকির অভিযোগ রয়েছে। ২০২৪ সালে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়। সেই থেকেই তাঁর বাড়ির বাইরে নিয়মিত পুলিশি নিরাপত্তা মোতায়েন থাকে।

এর আগে নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে সলমন (Salman Khan) জানিয়েছিলেন, এত নিরাপত্তার মধ্যে চলাফেরা করা অনেক সময় সমস্যার হয়ে দাঁড়ায়। তবে হুমকি নিয়ে তিনি আতঙ্কিত নন বলেও জানিয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, জীবনে যতটা সময় লেখা রয়েছে, ততটাই হবে। কিন্তু এসবের মাঝেই কর্মরত অবস্থায় অভিনেতার বাড়ির সাংনে মৃত্যু হল পুলিশ কর্মীর।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This