30.9 C
Kolkata

এবার থেকে সিলেবাসে শ্যামাপ্রসাদ

Must Read

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে তাঁর জীবন ও অবদান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারত গঠন, রাষ্ট্রবাদী চিন্তাধারা এবং শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদের ভূমিকা বর্তমান প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি।

এদিন সকালে রেড রোডে শ্রদ্ধাজ্ঞাপনের পর মুরলীধর সেন লেন হয়ে মিত্র ইনস্টিটিউশনে পৌঁছান শুভেন্দু। সেখানেই তিনি জানান, “নেশন ফার্স্ট” ভাবনাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রচিন্তা গড়ে তুলতে হবে। তাঁর বক্তব্যে একাধিকবার উঠে আসে শ্যামাপ্রসাদের আদর্শ ও রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার শ্যামাপ্রসাদের অবদানকে যথাযথ গুরুত্ব দেয়নি।

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে কলকাতায় শাহ, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি

ঘটনাস্থল থেকেই তিনি স্কুলের উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন। বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দের কথা জানান এবং স্কুল ভবনের কাঠামো অক্ষুণ্ণ রেখে সংস্কারের আশ্বাস দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে পিএম শ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করা হয়।

রাজনৈতিক মহলের মতে, শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমে ঐতিহাসিক ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি নিয়ে এই ঘোষণা নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কারণ, পাঠ্যসূচি নিয়ে রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। এদিনের বক্তব্যে শুভেন্দু কার্যত শিক্ষার সঙ্গে রাজনৈতিক দর্শনের সংযোগের পক্ষেই সওয়াল করেন বলে মত পর্যবেক্ষকদের।

শ্যামাপ্রসাদকে ঘিরে এই কর্মসূচি এবং সিলেবাস সংক্রান্ত ঘোষণা আগামী দিনে রাজ্যের শিক্ষা ও রাজনৈতিক পরিসরে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This