37.6 C
Kolkata

একাধিক বিষয় নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ সৌমিত্র খাঁ’র

Must Read

ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানের (East Burdwan) বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র ভাষায় আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি বলেন, “রাজনীতি খুব কঠিন জিনিস। বুঝতে পারলে খুবই ভালো, না হলে সারাজীবনেও বোঝা যায় না।” তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সৌমিত্র খাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমার্থক শব্দ। তৃণমূল করবে আর দুর্নীতি থাকবে না, এটা কখনও হয় না। ছোট থেকে বড় সব দুর্নীতি করাই ছিল তাদের নীতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে যা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া উচিত। তবে প্রশাসন ও আদালত তাদের দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তিনি আরও দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন না। রাজনীতি করতে হলে এখানেই করতে হবে, জেলে থাকলেও এখানেই থাকতে হবে। তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সৌমিত্র খাঁ বলেন, “সরকারকে সময় দিন। তদন্ত এখন শুরু হয়েছে। ধীরে ধীরে অনেক কিছুই সামনে আসবে।”

আরও খবর : দুর্গাপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’

নতুন রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি জানান, বিজেপি কোনও দুর্নীতিগ্রস্ত নেতাকে দলে নেবে না। তাঁর কথায়, ভারতীয় জনতা পার্টি কোনও তৃণমূল কর্মীকে জোর করে দলে আনেনি এবং দুর্নীতিগ্রস্ত কাউকেও দলে নেবে না। কেউ বাইরে থেকে সমর্থন করলে সেটা তাদের বিষয়।

ডায়মন্ড হারবারের জাহাঙ্গীর খান প্রসঙ্গেও কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সৌমিত্র খাঁ বলেন, ওর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। একজন ক্রিমিনালকে নায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই প্রকাশ্যে আসবে।

দেখুন অন্য খবর :

Latest News

বিনামূল্যে বিদ্যুৎ, উল্টে অ্যাকাউন্টে ঢুকবে ৭৮ হাজার! ‘প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা’র আবেদন কীভাবে?

ওয়েব ডেস্ক: গরমের দাপটে ঘরে ঘরে চলছে এসি, কুলার ও ফ্যান। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিল...

More Articles Like This