36.6 C
Kolkata

বাঙালির জামাই ষষ্ঠী, ভাসাবে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার দফতর

Must Read

কলকাতা: সক্রিয় বর্ষা (Bengal Monsoon),রাজ্য জুড়ে দুর্যোগ পূর্ণ আবহাওয়া। বৃষ্টিতে (Rain Forecast) বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভারীবৃষ্টিতে ভেসে গিয়েছে সেতু, ধসের জেরে বন্ধ রাস্তা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ জামাই ষষ্ঠীতে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার আগে মিষ্টির হাড়ির সঙ্গে ছাতা রেকোট মাস্ট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার

রাজ্যে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করার পরেও বেশ কিছু দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল না। গরমও বাড়ছিল। অবশেষে শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণ হয়েছে। কোথাও কোথাও সকাল থেকে দুপুর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হয়। জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট। এর ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। শনিবারও পাঁচ জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে কলকাতাতেও। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বজায় থাকবে। রবিবারও ঝড় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া তে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: গ্রেফতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

কলকাতার আবহাওয়ার

শনিবারও দুপুর ও বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার যোগা দিবসের দিন কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমলেও বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়ার

অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত এই তিন জেলায় রয়েছে লাল সতর্কতা। উত্তরবঙ্গে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দুর্যোগের লাল সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে। দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। রবিবার যোগা দিবসের দিন বৃষ্টিপাতের লাল সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গে দুর্যোগের লাল সর্তকতা একুশে জুন পর্যন্ত। সোমবারেও দুর্যোগের কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে।

কলকাতায় ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও সোম মঙ্গলবার বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ বৃষ্টিতে দিনের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি স্বাভাবিকের নিচে নেমেছে।
শনিবার দুপুর বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি কলকাতাতে। সোম মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও বুধবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টি।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৮.২ মিলিমিটার।

Latest News

সাধের জামাইদের পাতে রকমারি পদ দিতে পকেট ফাঁকা শ্বশুর-শাশুড়ির

কলকাতা: জামাইষষ্ঠী (Jamaisasthi 2026) জামাই স্পেশাল ডে। জামাইদের কাছে সামথিং স্পেশাল। জামাইয়ের লাঞ্চের পদে দেশী রুই কাতলার বদলে ইলিশ,...

More Articles Like This