30.3 C
Kolkata

‘পরিবর্তনের ঢেউ’ টলিউডেও, পিয়ার পদত্যাগের দাবি উঠল

Must Read

কলকাতা: ‘পরিবর্তনের ঢেউ’ টলিউডেও। প্রথমবার পদ্ম ফোটানোর পরই ইম্পা দখল নিল বিজেপি। পালাবদল ঘটতেই বদলে গেল প্রযোজকদের সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’ (Producers at EIMPA)-র অফিসের ছবি! রাজ্য রাজনীতির পালাবদলের আবহে বিশেষ আলোচনার জন্য পিয়া সেনগুপ্তকে (Piya Sengupta) চিঠি দিয়ে আগামী ৭২ ঘণ্টা মধ্যে বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেই চিঠিতে সাক্ষর করেছিলেন রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণনারায়ণ দাগা, গৌতম দাস, কবিতা নষ্কর, মৃত্যুঞ্জয় রায় এবং শতদীপ সাহা।

সোমবার ফল বেরোনোর সঙ্গে সঙ্গে সংগঠনের অফিসে উপস্থিত একদল প্রযোজক। খবর, তাঁরা গেরুয়া আবির খেলেছেন। গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে। অফিসে পা রাখার আগে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছেন। এ বার সংগঠনের সভাপতি পদ ছেড়ে দিতে হবে পিয়া সেনগুপ্তকেও।য়া জানান, পীযূষ সাহা, কৃষ্ণা দাগা, রতন সাহা, শতদীপ সাহা -সহ এক ঝাঁক প্রযোজক-পরিবেশকের এমনই দাবি। তিনি আরও জানান যে, নিজের অফিসেই নিরাপদ বোধ করছেন না পিয়া। তা হলে কি প্রশাসনের সাহায্য নেবেন? আপাতত বৈঠকে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:রেড কার্পেটে থাকছেন না দীপিকা! শুটিংয়ের ব্যস্ততা নাকি মাতৃত্ব?

মঙ্গলবার সকালেই পিয়া সেনগুপ্ত সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, “ইমপা কোনও রাজনৈতিক সংগঠন নয়। যখন যে রাজনৈতিক দল সরকারে এসেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এই সংগঠন চালিয়েছি। রাজ্যে বিজেপির সরকারকেও আমরা স্বাগত জানাচ্ছি। ইমপা-তে কে, কোন পদে থাকবেন, তা নির্ধারণ হয় নির্বাচনের মাধ্যমে।”বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৪ মে। দেড় দশক পরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটল এ রাজ্যে। এর জেরে টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার ‘ক্ষমতা’র অলিন্দেও যে আমূল বদল আসতে চলেছে, তা এখন স্পষ্ট।এত দিন সেখানে একচ্ছত্র প্রতিপত্তি ছিল অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের। অভিযোগ, ফেডারেশনের সভাপতি স্বরূপের অঙ্গুলিহেলনেই সব কিছু হত ইন্ডাস্ট্রিতে। ভোটে রাজ্য জুড়ে পালাবদলের সঙ্গে সঙ্গে দু’দশক পর হেরে গেলেন টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপও। ফলপ্রকাশের পরদিনই নাকি ফেডারেশনের বিরুদ্ধে ধীরে ধীরে সরব হচ্ছেন ইন্ডাস্ট্রির একাধিক ছোট প্রযোজকেরা।

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This