21.4 C
New York

১৮ বছরের সম্পর্কে ইতি! সহকর্মীর প্রতি আবেগঘন হয়ে কী লিখলেন কোহলি?

Must Read

ওয়েব ডেস্ক: ১৮ বছরের এক দীর্ঘ অধ্যায়ের অবসান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সঙ্গে পথচলা শেষ হল দলের প্রধান ফিজিও ইভান স্পিচলির (Evan Speechly)। ২০০৮ সালে আইপিএলের (IPL) সূচনালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত বেঙ্গালুরুর সাফল্য-ব্যর্থতার প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি। অবশেষে সেই সম্পর্কের ইতি টানলেন স্পিচলি। যদিও গত বছরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি, তবুও এবারের আইপিএলের মাঝেই বিশেষ বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে ভারতে ফিরে আসেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয় তাঁর সম্মাননা অনুষ্ঠান।

দীর্ঘদিনের সহকর্মী ও ক্রিকেটারদের সঙ্গে পুনর্মিলনে আবেগঘন হয়ে ওঠে আরসিবি শিবিরের পরিবেশ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। স্পিচলির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা মনে করে কোহলি বলেন, “আরসিবি’তে সম্ভবত সবচেয়ে বেশি সময় আপনার সঙ্গেই কাটিয়েছি। আপনি সেই পুরানো মুখগুলোর অন্যতম। আপনার পরিশ্রম ও পেশাদারিত্ব তো আছেই, কিন্তু যেটা আমার সঙ্গে সবসময় থাকবে, তা হল আপনার যত্ন আর সততা। আপনি সবসময় আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন।”

আরও পড়ুন: মাঠে নেমেই ‘বিরল’ রেকর্ড গড়লেন KKR তারকা! বিরাট, রোহিতের সমকক্ষ হলেন মণীশ পান্ডে

প্রায় দুই দশকের কেরিয়ারে একাধিক প্রজন্মের ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন স্পিচলি। দলের ফিটনেস ও পুনর্বাসন ব্যবস্থায় তাঁর অবদান ছিল অপরিসীম। বিদায়ী অনুষ্ঠানে তাঁর হাতে স্মারক হিসেবে একটি ঘড়ি তুলে দেওয়া হয়। এই সম্মান পেয়ে আপ্লুত স্পিচলি নিজেও আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, “গতকাল যখন হোটেলে ঢুকলাম, মনে হচ্ছিল যেন নিজের ঘরেই ফিরে এসেছি। আমরা অনেকেই এখানে দীর্ঘ সময় ধরে আছি। আরসিবি সবসময়ই আমার কাছে পরিবারের মতো ছিল। বিশ্ব ক্রিকেটের অনেকেই এখানে অন্তত একটি মরশুম কাটাতে চাইবে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ১৮টি মরশুম এখানে কাটাতে পেরেছি। আমি সবসময়ই নিজেকে আরসিবির অংশ বলেই মনে করব।”

দেখুন আরও খবর:

Latest News

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর বিতর্কিত মন্তব্য মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর

মালদহ-  বিধানসভা ভোটে (2026 Assembly Election)  তৃণমূলের ভরাডুবির পর বিস্ফোরক মন্তব্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌর...

More Articles Like This