ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর ২০, জুন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিকে বলে রাখা দরকার শনিবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার রেড রোডে যোগা দিবস পালন করবেন তিনি।
এদিন প্রথম রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানান মোদি (Narendra Modi)। এর পর লেখেন, “এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।”
আরও খবর : নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! প্রশ্নের মুখে NTA
সঙ্গে লিখেছেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।”
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান…
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
এদিকে শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন মোদি (Narendra Modi)। এ পর রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বলে রাখা দরকার এদিন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তারকেশ্বরের বালিগড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ৮২০ কোটি টাকারও বেশি বিশাল পরিকাঠামো প্যাকেজের মাধ্যমে এক উন্নয়ন কর্মযজ্ঞের সূচনা করতে চলেছেন। এছাড়া রয়েছে ৫৯০ কোটি টাকার রেল প্রকল্প।
দেখুন অন্য খবর :
