বিকেলে ঝড়-বৃষ্টির আশঙ্কা! কলকাতা-সহ একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

Must Read

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন হয়নি। তবে তার আগেই আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্তও সক্রিয়। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: টাটাকে ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ, শিল্পমন্ত্রী হয়ে আর কী কী বললেন তাপস রায়

দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা?

বৃহস্পতিবার সকালে রোদের দাপট থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের মতে, ঝড়ের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বিকেল ও সন্ধ্যার সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্যাপসা গরমে মিলবে কি স্বস্তি?

বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়াবিদদের মতে, রবিবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

Latest News

ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মোবাইল ফোনের (Mobile...

More Articles Like This