15.5 C
New York

সাধারণ মানুষের সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের বাবা

Must Read

ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (2026 Assembly Election)  আজ প্রথম দফার ভোট। দু একটি বিক্ষিপ্তি ভোট ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ প্রথম দফা। আর এই প্রথম দফাতে ছিল মুর্শিদাবাদে (Murshidabad)  ভোট (Vote) । বুথে এসে ভোট দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বাবা সুরিন্দর সিং (Surinder Singh) । কোনও বৈভবের মধ্যে থাকতে ভালোবাসেন না অরিজিত।

একজন বিখ্যাত গায়ক হয়েও সাধারণভাবে জীবনযাত্রা পালন করেন তিনি। বাবাকেও সেইভাবেই দেখা গেল। বুথে নিজে এসে ভোট দিয়ে গেলেন অরিজিৎ সিং। সকালের দিকে জিয়াগঞ্জের একটি ভোটকেন্দ্রের সুরিন্দর সিংকে দেখা যায় সাধারণ মানুষের সারিতে। কোনও বিশেষ নিরাপত্তা ছাড়া বা ঢাকডোল না পিটিয়ে শান্তভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনি।

সুরিন্দর সিং জিয়াগঞ্জেরই (Jiaganj)  বাসিন্দা। অরিজিৎ সিংহের শৈশব ও কৈশোর কেটেছে এই জায়গাতেই। এই ছোট বছরেই শৈশব কেটেছে অরিজিতের। সুরিন্দর সিং এখানেই থাকেন, স্থানীয় একটি ছোট রেস্তোরাঁ চালান, আর এখানে সাধারণ জীবন যাপন করেন। ভোটকেন্দ্রে পৌঁছে সুরিন্দর সিংকে দেখে স্থানীয় ভোটাররা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকে ছবি তুলতে চাইলেন, কেউ কেউ ‘অরিজিৎদার বাবা’ বলে সম্বোধন করে এসে কথা বলেন। হাসিমুখেই সবার কথার সহজ সরল ব্যবহারের মাধ্যমে উত্তর দেন তিনি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এলাকা মুর্শিদাবাদ জেলার একটি শান্ত অংশ হলেও প্রথম দফার ভোটে এখানেও উত্তেজনা ছিল।

অনেকেরই বক্তব্য, “অরিজিৎ আমাদের গর্ব। তার বাবাকে দেখে মনে হল, খ্যাতি যত বড়ই হোক, নিজের শিকড় ভুললে চলবে না।” অরিজিৎ প্রায়ই বলেন, মুম্বইয়ের ব্যস্ত জীবন ছেড়ে তিনি যতবার সম্ভব জিয়াগঞ্জে ফিরে আসেন। বাবা সুরিন্দর সিং ছেলের এই মনোভাবের কথা জানিয়ে বলেছেন, “অরিজিৎ এখানকার মাটি, এখানকার মানুষের কথা ভোলে না’।

আরও পড়ুন-  গণতন্ত্রের উৎসবে সামিল হতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা

মুর্শিদাবাদ জেলায় প্রথম দফার ভোটে নানা অশান্তির খবর এলেও জিয়াগঞ্জের এই ভোটকেন্দ্রে সুরিন্দর সিংয়ের একটা ভালোলাগার বাতাবরণ ছড়িয়ে দেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ছাড়া একজন সাধারণ মানুষের মতো লাইনের দাঁড়িয়ে ভোট দিয়েছেন তিনি।

 

Latest News

ভোটের পর বাড়বে পেট্রল ও ডিজেলের দাম? মুখ খুলল কেন্দ্র

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটের পর বাড়বে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম? এ নিয়ে নানান গুজব শোনা...

More Articles Like This