শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে, কতদিন চলবে?

Must Read

ওয়েব ডেস্ক : প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গে (South Bengal) মানুষ। বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এর মাঝেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। এমনকি কালবৈশাখীর (Kalbaishakhi) সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতেও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে বৃষ্টিপাতও। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছিল। শুক্রবারও একই সতর্কতা জারি রয়েছে। তবে শুক্রবার ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির (Rain) সম্ভবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আরও খবর : নাগরাকাটায় উৎসবের ছোঁয়ায় ভোট! ভোর থেকেই লম্বা লাইন, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ নির্বাচন

শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর সোমবার দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ও বুধবারও ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতাতেও (Kolkata) রবিবার থেকে বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। তবে তা সত্বেও গরম বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) শনিবার থেকে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This