ভোট মিটতেই মেমারীতে রাজনৈতিক উত্তেজনা

Must Read

মেমারি: ভোট মিটতেই মেমারিতে (Memari) রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কর্মীর বাড়িতে পড়ল হুমকির পোস্টার! মেমারিতে ভোটের আবহ কাটতে না কাটতেই রাজনৈতিক উত্তাপ নতুন করে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কর্মীর বাড়িতে হুমকির পোস্টার পড়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দুর্গাপুর অঞ্চলের বিরসিমুল গ্রামের ঘটনা। বিরসিমুল গ্রামে দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছেন সমীর চক্রবর্তী (TMC’s Samir Chakraborty)। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং নির্বাচনের ফলাফলের ঠিক আগে সমীর চক্রবর্তীর বাড়ির দেওয়ালে পরল হুমকির পোস্টার।

রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ করছেন সমীর চক্রবর্তী।দীর্ঘদিন তৃণমূল করার জন্য এর আগেও একাধিকবার বিরোধীরা সরাসরি হুমকি দিয়েছেন কিন্তু সেই সব হুমকির তোয়াক্কা করেননি সমীর চক্রবর্তী।। কিন্তু এবার সরাসরি হুমকির পোস্টার পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন সমীর চক্রবর্তী ও তার পরিবার। পোস্টার পড়ার ঘটনা সামনে আসতেই তিনি দলীয় নেতৃত্বে জানিয়েছেন এবং প্রশাসনের কাছেও জানাবেন বলে তিনি বলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা আর মাত্র একদিনের অপেক্ষা। চতুর্থবারের জন্য আবারও ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেটা বিজেপি বুঝতে পেরে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এমনটাই বলছেন বীরশীমুল গ্রামের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী সমীর চক্রবর্তী। জয়-পরাজয় নির্ধারণের আগেই শাসকের ঘরে হুমকির পোস্টার, এবং কাঠগড়ায় বিরোধীরা। তাই নির্বাচনের ফল ঘোষণার আগেই স্বাভাবিকভাবেই মেমারিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।এবং ভোটের ফল আসার আগে শাসকের দুয়ারে হুমকির পোস্টার পড়ার ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই বিষয়ে বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This