20.5 C
New York

বদলা নয় বদল হবে বাংলায়: মোদি

Must Read

নয়াদিল্লি: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি ৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP Govt )। রাজ্যবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোমবার ‘ভরসা’ দিলেন, ‘বাংলার উন্নত ভবিষ্যতের জন্য বিজেপি দিনরাত এক করে দেবে। প্রধানমন্ত্রীর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। মোদি জানান, বিহার, ওড়িশার মতো পশ্চিমবঙ্গের মানুষও এনডিএ-র উপর ভরসা রেখেছে।মোদি বলেন, “পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল।বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল।” এই জয়ের পরে পরে ২৫ বৈশাখ অর্থাৎ ৯ তারিখ শপথ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।” তাঁর ঘোষণা, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল। পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদানের হারকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী।মোদি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।পরিবর্তনের নতুন সময়ে, রাজনৈতিক দলের কাছে আবেদন, বাংলার নির্বাচনের আবহের পরিবর্তন হবে। বদলা নয় বদলের কথা হতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা হতে হবে। সব দলের কর্মীদের কাছে আবেদন হিংসার অন্তহীন চক্রকে বন্ধ করি। কে কাকে ভোট দিয়েছে তার থেকে উপরে উঠে বাংলা+র সেবার জন্য কাজ করুন।

আরও পড়ুন: বঙ্গ জয় করেই ‘বাঙালি বাবু’ সাজে ধরা দিলেন মোদি

এদিন মোদি বঙ্গবাসীর উদ্দেশে বলেন, প্রথমবার, নির্বাচনে সাধারণ মানুষের মৃত্যু হয়নি।পরিবর্তনের নতুন সময়ে, রাজনৈতিক দলের কাছে আবেদন, বাংলার নির্বাচনের আবহের পরিবর্তন হবে। বদলা নয় বদলের কথা হতে হবে। ভয় নয়, ভবিষ্যতের কথা হতে হবে। সব দলের কর্মীদের কাছে আবেদন হিংসার অন্তহীন চক্রকে বন্ধ করি। কে কাকে ভোট দিয়েছে তার থেকে উপরে উঠে বাংলার সেবার জন্য কাজ করুন। হিংসা, তুষ্টিকরণে রাজনীতিকে মূল থেকে উপড়ে ফেলেছে মানুষ। আজ থেকে বাংলার ভবিষ্যতের এমন যাত্রা শুরু হচ্ছে যেখানে, বিকাশ-বিশ্বাস এগিয়ে যাবে।

আজ ভারতের কোথাও কমিউনিস্ট সরকার নেই। এটা ভাবনার বদল। আজকের ভারত সুযোগ-বিকাশ-বিশ্বাস-উন্নতি চায়। আজকের ভারত এমন রাজনীতি চায় যা দেশ কে আগে নিয়ে যায়। কিন্তু কংগ্রেস পুরো উলটো রাস্তায় চলছে। যখন পুরো দেশ কমিউনিজম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, তখন কংগ্রেস তাঁকে সুযোগ দিচ্ছে। কংগ্রেস আর্বান নকশালদের বাড়তে দিচ্ছে।ভারত আর্থিকভাবে সমৃদ্ধ ছিল তখন তিন স্তম্ভ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। বাংলা থেকে ভারতের আত্মার আওয়াজ উঠত। ব্রিটিশ শাসনে এই সব ধ্বংস হয়েছে। তাই বিকশিত ভারতের জন্য এই তিন স্তম্ভের উন্নত হওয়া খুব জরুরি। ভারতের উন্নয়নের জন্য নারি শক্তির উন্নয়ন জরুরি। কিন্তু কংগ্রেস তাদের উন্নয়নকে আটকে দিয়েছে। আজ কংগ্রেস, টিএমসি এবং ডিএমকে-কে মা-বোনেরা শাস্তি দিয়েছে।

Latest News

বুধবার কলকাতায় আসবেন রাজনাথ সিং

কলকাতা: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP...

More Articles Like This