এবার ব্রিটেনের রোষে ভারতীয় নাবিক

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি মার্কিন হামলায় প্রাণ হারিয়েছিলেন তিনজন ভারতীয় নাবিক। যে ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ব্রিটেনের (Britain) রোষে ভারতীয় নাবিক (Indian sailor)। জানা যাচ্ছে, ইংলিশ চ্যানেল পার করার সময় এক তেলবাহী জাহাজকে (Oil tanker) আটক করে ক্যাপ্টেন অজয় পন্থকে হেফাজতে নেওয়া হয়। দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারে তাঁর।

জানা গিয়েছে, রুশ তেলবাহী ওই জাহাজ ইংলিশ চ্যানেলের উপর থেকে ভারতের (India) দিকে আসছিল। আর বিশ্ব রুশ তেলের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে জাহাজটিকে আটক করা হয়। এর পরে ওই জাহাজের ক্যাপ্টেন অজয় পন্থকে হেফাজতে নেওয়া হয়। তবে এ নিয়ে ব্রিটেনের তরফে ভারতীয় ওই নাবিকের পরিবারকে জানানো হয়নি। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছেন।

আরও খবর : হিজাব ছাড়া কনসার্ট, মহিলা গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারের নিদান ইরানের!

উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগুলি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে তাঁরা। ভারতীয় ওই নাবিককে যাতে ফিরিয়ে আনা হয়, সেই অনুরোধ জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই জাহাজে আরও নাবিক ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশ ভারতীয়। তবে তাঁদেরকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।

জানা গিয়েছে, ওই জাহাজটিতে ছিল এক লক্ষ টন উরাল ক্রুড তেল (OIL)। জুনের শুরুতে তা নিয়ে রওনা দিয়েছিল জাহাজটি। গুজরাটের সিক্কা বন্দরে তা আসার কথা ছিল। জানা গিয়েছে, বিনা পতাকার ওই জাহাজকে আটক করে ব্রিটিশ বাহিনী। তবে ভারতীয় ওই নাবিক কবে মুক্তি পাবেন? সে বিষয়ে কিছু জানা যায়নি।

দেখুন অন্য খবর :

Latest News

ঘুমের মধ্যেই ইট দিয়ে মাথায় আঘাত, জয়পুরে মা ও তিন মেয়েকে খুন! পলাতক স্বামী

ওয়েব ডেস্ক : ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও তিন মেয়ে। সেই সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল...

More Articles Like This