37.9 C
Kolkata

ভারতীয় নৌসেনার হাতে ‘ত্রিশূল’! গার্ডেনরিচ থেকে ‘আত্মনির্ভরতা’র পাঠ পড়ালেন মোদি

Must Read

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসের দিন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার (Indian Navy) শক্তিবৃদ্ধির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হল তিনটি অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ— আইএনএস দুনাগিরি (INS Dunagiri), আইএনএস অগ্রয় (INS Agray) এবং আইএনএস সংশোধক (INS Sanshodhak)। এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার বহরে যুক্ত হওয়ায় দেশের সামুদ্রিক প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

তিন রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই তো সবে শুরু।” তাঁর বক্তব্যে উঠে আসে আত্মনির্ভর ভারত এবং সামুদ্রিক শক্তিবৃদ্ধির প্রসঙ্গ। মোদির কথায়, “বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা থেকেই আত্মনির্ভর ও সুরক্ষিত ভারতের কার্যক্রম এগিয়ে চলেছে। প্রতিরক্ষায় শক্তিশালী হতে গেলে জলপথেও শক্তিধর হতে হবে।”

আরও পড়ুন: সমুদ্রে ভারতের গর্জন! নৌসেনায় জুড়ল ৩ যুদ্ধজাহাজ, জেনে নিন ত্রিফলার শক্তি

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার সংঘাত, হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতা এবং তার জেরে বিশ্ব অর্থনীতির উপর চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতকে বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদন ক্ষমতার উপর ভর করেই এগোতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ছিল আত্মনির্ভরতার বার্তা। তিনি বলেন, “ভারত শুধু ভোক্তা নয়, নির্মাতা হতে চায়। যে দিন আমরা নির্মাতা হব, সে দিন আমরা নির্ণায়কও হব। দ্রুতগতিতে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে দেশ। গত কয়েক বছরে ৪০টিরও বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজ ও সাবমেরিন ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয়েছে।”

এদিন ভারতের প্রথম স্বদেশি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের (INS Vikrant) কথাও মনে করান প্রধানমন্ত্রী। মোদির মতে, আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক শক্তির এক নতুন যুগের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই আজকের এই তিন যুদ্ধজাহাজের উদ্বোধন দেশের প্রতিরক্ষা স্বনির্ভরতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

দেখুন আরও খবর:

Latest News

জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) মর্মান্তিক ঘটনা। সংঘর্ষ হল বাস ও ট্রেলারের। এর জেরে মৃত্যু হল চার...

More Articles Like This