ওয়েব ডেস্ক : ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালে (Nepal) এবার সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। বন্যার (Flood) জলে ভেসে যাওয়া এক মহিলার মৃতদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তৎপরতা।
জানা গিয়েছে, নরায়ণী নদীর জলে ভেসে গিয়েছিল ওই মহিলার দেহ। ভাইরাল হওয়া প্রায় ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দেহটিকে জল থেকে টেনে তোলেন। এরপর দুই ব্যক্তি মৃতদেহের কান থেকে কানের দুল খুলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেপালজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বিষয়টি নজরে আসার পর ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপর দু’জনকে হেফাজতে নেওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । pic.twitter.com/pnPlnQPn9j
— Nepal Police (@NepalPoliceHQ) August 27, 2026
আরও খবর : ভারতের হাতে আসছে জ্যাভেলিন! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে নয়াদিল্লি
বন্যা ও ভূমিধসে ইতিমধ্যেই নেপালে (Nepal) ব্যাপক প্রাণহানি হয়েছে। বহু মানুষ নিখোঁজ, বিপর্যস্ত একাধিক এলাকা। এমন ভয়াবহ পরিস্থিতিতে মৃতদেহের সঙ্গে এই ধরনের আচরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আরও ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। ভিডিওতে দেখা ব্যক্তিরাই গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত কি না এবং চুরি যাওয়া গয়নার কী হয়েছে, তা খতিয়ে দেখছে নেপাল পুলিশ।
