বড়ঞায় বদল পঞ্চায়েত সমিতির সমীকরণ, তৃণমূল-কংগ্রেসের সমর্থনে নতুন সভাপতি

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি নির্বাচিত হলেন। মঙ্গলবার আস্থা ভোটের মাধ্যমে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তৃণমূল কংগ্রেস (TMC) ও জাতীয় কংগ্রেসের (Congress) সদস্যদের সমর্থনেই নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমা সুলতানা।

৩৮ আসনের বড়ঞা পঞ্চায়েত সমিতিতে এদিনের ভোটে উপস্থিত ছিলেন ২৫ জন সদস্য। তাঁদের মধ্যে ১৮ জন তৃণমূল কংগ্রেস এবং ৭ জন কংগ্রেসের সদস্য ছিলেন। দুই দলের সদস্যদের সমর্থনে সভাপতি পদে নাজমা সুলতানার নির্বাচন সম্পন্ন হয়।

আরও খবর : জনগণনার সেলফ এনুমারেশনে রাজ্যে শীর্ষে মালদহ, পিছনের সারিতে কলকাতা-পশ্চিম বর্ধমান

সভাপতি নির্বাচনের পর সমর্থকদের তরফে বিজয় মিছিল বের করা হয়। তবে সেই মিছিলে মূলত কংগ্রেসের পতাকাই দেখা যায়। ফলে তৃণমূল ও কংগ্রেসের সদস্যরা একসঙ্গে ভোট দিলেও বিজয় মিছিলের ছবি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পঞ্চায়েত সমিতির কাজকর্মে অচলাবস্থার অভিযোগ উঠেছিল। এর প্রভাব পড়েছিল স্থানীয় পরিষেবা ও উন্নয়নমূলক কাজেও। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় এবার সেই জট কাটবে এবং পঞ্চায়েত সমিতির কাজ ফের স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের।

Latest News

নাড্ডার কনভয়ে হামলা, ৬ বছর পরে দুই তৃণমূল নেতা গ্রেফতার

ওয়েব ডেস্ক : জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ছ’বছর পর ঘটনায় নতুন করে তৎপর পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে...

More Articles Like This