35.2 C
Kolkata

কালো ধোঁয়ায় ঢাকল মস্কো, সঙ্গে হল কালো বৃষ্টি! সতর্কবার্তা প্রশাসনের

Must Read

ওয়েব ডেস্ক : মস্কোর (Moscow) আকাশ থেকে নামল কালো বৃষ্টি (Black Rain)! এই ঘটনায় আতঙ্ক ছড়ায় শহরবাসীর মধ্যে। সমপ্রতি রাশিয়ার রাজধানীর এক তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন (Ukraine)। তার পর থেকেই বাতাসে বাসছে তৈলাক্ত ও কৃষ্ণকণা। তা থেকেই কালো বৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে স্থানীয় প্রসাসন এটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু পরে আবার প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কীভাবে কালো ধওঁয়ায় ঢেকে রয়েছে গোটা আকাশ। সঙ্গে হচ্ছে বৃষ্টি। আর তার রঙ কালো। অনেক বাসিন্দা হাতে সেই কালো তরল তুলে দেখিয়েছেন। এমন অবস্থায় স্থানীয় প্রশাসনের তরফে সব বাসিন্দাকে জানালা দরজা বন্ধ রাখতে বলা হয়েছে। এ নিয়ে মস্কোয় আতঙ্ক ছড়িয়েছে।

আরও খবর : অবশেষে শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান-আমেরিকা

বলে রাখা দরকার, এ নিয়ে চলতি সপ্তাহে তেল শোধনাগারে (Oil refinery) এটা দ্বিতীয় হামলা। অন্যদিকে রাসিয়া জানিয়েছে, তারা ৫৫৫টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে। রাজধানীর দিকে আসা ২০০ ড্রোনকেও প্রতিহত করা হয়েছে। তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেনে নিয়েছেন, ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন তেল শোধনাগারে আঘাত করেছে ।

এদিকে এমন পরিস্থিতির মধ্যে জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইউক্রেন জ্বলে, মস্কোও পুড়বে!

দেখুন অন্য খবর :

Latest News

অবসর নিচ্ছেন নয়্যার! কবে? নিজেই জানালেন জার্মানির গোলরক্ষক

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগেই নিজের অবসরের কথা জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Manuel...

More Articles Like This