২১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির দাপট, একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

Must Read

ওয়েব ডেস্ক : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের শেষ পর্যায়ে পৌঁছেছে। তবুও দেশের বিভিন্ন অংশে বৃষ্টির (Rain) দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে।

১৬ ও ১৭ সেপ্টেম্বর হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পাঞ্জাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশাতেও নির্দিষ্ট সময়ে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতেও সক্রিয় থাকবে মৌসুমী বায়ু।

আরও খবর :  ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

পশ্চিমবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিহার ও ঝাড়খণ্ডেও ১৬ থেকে ২১ সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এদিকে ১ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম। অন্যদিকে ১৯ সেপ্টেম্বর থেকে পশ্চিম রাজস্থানের কিছু অংশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। সাধারণত উত্তর-পশ্চিম ভারত থেকেই বর্ষা বিদায়ের সূচনা হয়।

Latest News

এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর! দমকলের নোটিস খারিজ, নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

কলকাতা: আপাতত ক্যামাক স্ট্রিটের দফতর খালি করতে হচ্ছে না তৃণমূলকে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার...

More Articles Like This