কলকাতা: আগামী রবিবার ১৪ জুন রাজ্যে ডব্লুবিসিএস পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য ওইদিন সকাল থেকে মেট্রো চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ব্লু (Kolkata Metro Blue Line) ও গ্রিন লাইনে (Kolkata Metro Green Line) চলবে বাড়তি মেট্রোও। রবিবার সকাল ৮টা থেকে পাতালপথে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে পরিষেবা। শুক্রবারের বিজ্ঞপ্তিতে তাও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে একই সময়ে ছাড়বে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত আধঘণ্টা পরপর মেট্রো পাবেন।
সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো পরিষেবা চালানো হয়। কিন্তু ১৪ জুন অতিরিক্ত ৪টি ট্রেন যুক্ত করে মোট ১৫৬টি পরিষেবা (৭৮টি আপ ও ৭৮টি ডাউন) চালানো হবে। রবিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুদিকে ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা হবে।রবিবার সকাল ৮:০০টা – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম। সকাল ৮:০০টা-শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। গ্রিন লাইনে সাধারণ রবিবারে ১০৮টি পরিষেবা থাকলেও ওই দিন মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) চালানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে।সকাল ৮:০০টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ।সকাল ৮:০২ মিনিট – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।
আরও পড়ুন:‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, আমাকে নিয়ে কথা বলার’, মুখ খুললেন অভিষেক
