27.5 C
Kolkata

বাজেটের অন্ধ বিরোধীতা নয়, বার্তা মমতার

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Buget 2026)। তার আগে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, তিনি বলেছেন আগে থেকেই এ নিয়ে বিরোধীতা করা যাবে না। বাংলার জন্য কী আছে বাজেটে তা ভালো করে দেখার পরেই মন্তব্য করা হবে।

২২ জুন সোমবার বিধানসভা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবশ্য তিনি আগেই জানিয়েছিলেন, আসন্ন বাজেটে নতুন চমক থাকবে রাজ্যের সাধারণ মানুষের জন্য। ফলে কাল বাজেটে কী থাকে সেটার অপেক্ষাতেই বসে রয়েছেন রাজ্যের মানুষ।

আরও খবর : ঘণ্টাখানেকের বৃষ্টিতেই বিপর্যয়! মহেশতলায় ভয়াবহ দুর্ঘটনায় পা হারালেন ব্যক্তি, চিনার পার্কে জলে ডুবল অ্যাপ ক্যাব

বাজেটের আগেই রবিবার কালীঘাটে কয়েকজন নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা (Mamata Banerjee)। সূত্রের খবর, তৃণমূল নেত্রী সেখানে জানান, বাজেটের অন্ধ বিরোধীতা করা যাবে না। নতুন সরকারের এটা প্রথম বাজেট। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের নতুন সরকার কী আনে সেটা দেখতে হবে। তার পরে এ নিয়ে বিধানসভায় আলোচনার সময় বলার সুযোগ পাওয়া যাবে।

সূত্রের খবর, মমতার এমন বলার কারণ হল, নতুন সরকারের সব পদক্ষেপের সমালোচনা করলে তা রাজ্যের মানুষ ভালোভাবে নেবেন না। তাই অকারণে বিরোধীতা করতে চাইছেন না তিনি। তাই এখন প্রতিটা পদক্ষেপ মেপেই নিতে চাইছেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This