28 C
Kolkata

শাসকই ঘাতকে পরিণত হয়েছে, অভিষেকের উপর হামলায় গর্জে উঠলেন মমতা

Must Read

কলকাতা: ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার (Attack on Abhishek Banerjee) ঘটনায় তীব্র নিন্দায় ইন্ডিয়া জোটের সদস্যরা। অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা জানাচ্ছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। ইতিমধ্যেই এক্স মাধ্যমে পোস্ট করেছেন মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদবরা। এবার এই ঘটনায় গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘শাসকই ঘাতক হয়ে উঠল! বিজেপির লজ্জা হওয়া উচিত!’

শনিবার সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রীতিমতো মার থেকে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Sonarpur Abhishek Banerjee)। প্রথমে ‘চোর’ স্লোগান ওঠে। এরপর তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হতে থাকে। শুধু ডিম নয়, জুতোও ছোড়া হয় বলে অভিযোগ। সেইসঙ্গে চলতে থাকে অশ্রাব্য গালিগালাজ। অভিযোগ, জামাও ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের।নিজের ভাঙা চশমা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে দাবি করেন, “মেরে ফেলতে চেয়েছিল আমাকে।এই ঘটনা রুখতে ব্যর্থতার দায়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানার পুলিশ-প্রশাসনকেও তীব্র নিশানা করেছেন তিনি। প্রায় দেড় ঘণ্টা নিহত কর্মীর বাড়িতে ‘বন্দি’ থাকার পর, অভিষেককে বের করে আনল কেন্দ্রীয় বাহিনী। এক্স পোস্ট করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।সন্ধ্যার পরই এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দেড় ঘণ্টা নিহত কর্মীর বাড়িতে ‘বন্দি’, অভিষেককে বের করে আনল কেন্দ্রীয় বাহিনী

বর্তমানে রাজ্যের বিজেপি শাসকদের ‘ঘাতক’ বলে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতি বিজেপির পক্ষেই লজ্জাজনক বলে মন্তব্য তাঁর।হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘শাসকই ঘাতক হয়ে উঠল! বিজেপির লজ্জা হওয়া উচিত!’ অভিষেককে ঘিরে এই বিক্ষোভ এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে তা জনরোষ বলে মেনে নিয়েও তার নিন্দা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরা। এক্স হ্যান্ডলে তাঁদের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা রুখতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

Latest News

‘এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, অন্য হাসপাতালে শিফট করছি’, অভিষেককে নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশে মমতা

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

More Articles Like This