30.8 C
Kolkata

পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার ফ্রি, সুদীপকে নিশানা করে বিস্ফোরক কুণাল ঘোষ

Must Read

কলকাতা: তৃণমূলের (TMC) অন্দরের রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবার দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandhaoadyay) তীব্র আক্রমণ করলেন বেলেঘাটার (Beleghata) তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর তাঁকে কটাক্ষ করে কুণাল বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি।”

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “শুধু একজন পরচুলওয়ালা সাংসদ নন, তাঁর সঙ্গে একটি ভ্রাম্যমাণ বিউটি পার্লারও ফ্রি পাওয়া যাবে। ফলে এটা বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি।” একইসঙ্গে তিনি দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীতে একাধিকবার রাজনৈতিক দল পরিবর্তন করেছেন।

আরও পড়ুন: ‘৯০ মিনিট তল্লাশি, ফল শূন্য!’ অভিষেকের বাড়িতে পুলিশি অভিযানে বিজেপিকে নিশানা সাগরিকা ঘোষের

এখানেই থেমে থাকেননি কুণাল। তিনি বলেন, “এই বয়সে এসে এই ধরনের পদক্ষেপ অবাঞ্ছিত। তাপস রায়ের মতো দক্ষ নেতাকে চলে যেতে হয়েছিল। অথচ যাঁদের মাথায় তুলে রাখা হয়েছিল, আজ তাঁরাই অন্য পথে হাঁটছেন।” তাপস রায়ের প্রসঙ্গ টেনে কুণাল আরও বলেন, “আমি আগেই বলেছিলাম তাপস রায় ভাল মানুষ। তখন আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজ মানুষ দেখছে কে ভাল আর কে খারাপ।”

এরপর তিনি দাবি করেন, কয়েকদিন আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। কুণালের কথায়, “আমি ফোন করে জানতে চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গিয়েছে, তুমি কোথায়? উত্তরে তিনি বলেছিলেন নয়না যাচ্ছে। কিন্তু নয়নাদি সেখানে পৌঁছনোর আগেই সুদীপদা ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গিয়েছেন।”

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ সাংসদের বৈঠক রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করেছে। সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এরপরই তাঁকে নিয়ে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন কুণাল ঘোষ।

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This