কাটোয়ায় বাস মালিক সংগঠনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল-ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে

Must Read

কাটোয়া: কাটোয়ার (Katwa) পরিবহণ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাটোয়া বাস মালিক সংগঠনের সভাপতি তথা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার তৃণমূল-ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র এক জেলা নেতার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার একাধিক বাস মালিক কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী প্রতিটি বাসের কাছ থেকে দৈনিক ১৩৫ টাকা করে আদায় করা হতো। অভিযোগকারীদের বক্তব্য, এর মধ্যে সংগঠনের বৈধ চাঁদা ছিল মাত্র ১৬ টাকা। বাকি অর্থের কোনও হিসাব নেই এবং সেই টাকাই ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: উত্তরপাড়ায় ‘বিচার চাই’ পোস্টার ঘিরে চাঞ্চল্য, তৃণমূল নেতাদের সম্পত্তির হিসেব চেয়ে অভিনব প্রতিবাদ এলাকাবাসীর

বাস মালিকদের আরও দাবি, অর্থ আদায়ের পাশাপাশি তাঁদের এবং বাসকর্মীদের উপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হতো। কেউ প্রতিবাদ করলে মারধর, হুমকি এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের একাংশ জানান, থানায় অভিযোগ দায়ের করার আগে তাঁরা অভিযুক্তের বাড়িতে গিয়ে টাকার হিসাব জানতে চেয়েছিলেন। তবে তাঁদের দাবি, সেখানেও কোনও সন্তোষজনক জবাব মেলেনি।

ঘটনার জেরে কাটোয়ার রাজনৈতিক ও পরিবহণ মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি-র সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি রাজনৈতিক গুরুত্বও পেয়েছে।

যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাড়ু সেনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

Latest News

বর্ষা বিদায়ের পরেই কি বাড়বে ঘূর্ণিঝড়ের আশঙ্কা? ইসরোর পূর্বাভাস ঘিরে নজরে বঙ্গোপসাগর

ওয়েব ডেস্ক : বর্ষা শেষ হওয়ার পর দেশের আবহাওয়ার দিকে বাড়তি নজর রাখছেন বিজ্ঞানীরা। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর—এই...

More Articles Like This