একুশে জুলাই নিয়েও নতুন সমীকরণ! ‘আমরাও শহিদ দিবস পালন করব’, ঘোষণা কাকলি ঘোষ দস্তিদারের

Must Read

কলকাতা: একুশে জুলাইয়ের (21 July) শহিদ দিবসকে ঘিরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের নতুন জল্পনা। কংগ্রেস, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত শিবিরের পৃথক কর্মসূচির আবহে এবার এনসিপিআই-ও (NCPI) শহিদ দিবস পালন করতে পারে বলে ইঙ্গিত দিলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। তাঁর বক্তব্য, শহিদ কোনও ব্যক্তি বা দলের একার নয়, তাই তাঁরাও এই দিনটি পালন করবেন।

এক সংবাদমাধ্যমে কাকলি বলেন, “আমার শহিদ-তোমার শহিদ বলে কিছু নেই। যে ঘটনাটা ঘটেছিল, তার সাক্ষী আমরাও ছিলাম। পৃথিবীর সকল শহিদকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য। আমরাও শহিদ দিবস পালন করব।” তবে কীভাবে বা কোথায় এই কর্মসূচি হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

আরও পড়ুন: ঋতব্রতের পাশে বসেই ‘কালীঘাট তৃণমূল’-এর সব পদ ছাড়লেন মদন

এবারের একুশে জুলাইকে ঘিরে রাজনৈতিক আবহ আগের তুলনায় অনেকটাই ভিন্ন। শহিদ মিনারে কংগ্রেসের কর্মসূচি, গান্ধীমূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরের সমাবেশ এবং আদালতের অনুমতি নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভা, সব মিলিয়ে ধর্মতলা চত্বরের আশপাশে একাধিক রাজনৈতিক মঞ্চ তৈরি হচ্ছে। সেই আবহেই এনসিপিআইয়ের সম্ভাব্য কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে।

কাকলি আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বিশ্বের যে কোনও প্রান্তে কোনও আদর্শের জন্য প্রাণ হারানো প্রত্যেক মানুষই শহিদ। তাঁদের প্রতি সম্মান জানানোই মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

যদিও এনসিপিআইয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কর্মসূচির ঘোষণা হয়নি। ফলে আদৌ আলাদা মঞ্চ হবে, নাকি অন্য কোনও কর্মসূচির মাধ্যমে শহিদ দিবস পালন করা হবে, তা এখনই স্পষ্ট নয়। তবে কাকলির বক্তব্য ঘিরে একুশে জুলাইয়ের রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার জল্পনা শুরু হয়েছে।

Latest News

হৃদ্‌যন্ত্র কেমন, শরীর কতটা ফিট? চেয়ার নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের পরীক্ষাতেই মিলবে ইঙ্গিত

ওয়েব ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশিশক্তি ও শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসে। বাইরে থেকে সবসময় তা বোঝা সম্ভব...

More Articles Like This