37.1 C
Kolkata

ভেনেজুয়েলার রেশ কাটতে না কাটতেই জাপানে শক্তিশালী ভূমিকম্প

Must Read

ওয়েব ডেস্ক : ভেনেজুয়েলায় (Venezuela) শক্তিশালী জোড়া ভূমিকম্পের (Earthquake) রেশ কাটতে না কাটতেই কেঁপে উঠল জাপান (Japan)। বৃহস্পতিবার সকালে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ইওয়াতে উপকূল সংলগ্ন এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত সুনামির কোনও আশঙ্কাও নেই বলেই জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ এই কম্পন (Earthquake) অনুভূত হয় বলে খবর। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওয়াতের পূর্ব উপকূলের সমুদ্রাঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় হাশিকামি শহরে। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, কম্পন শুরু হতেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা দ্রুত পড়ুয়াদের টেবিলের নীচে আশ্রয় নিতে নির্দেশ দেন।

আরও খবর : শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা, ৩৯ সেকেন্ডে পরপর দু’বার কম্পন, তছনছ রাজধানী

নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভূমিকম্পের জেরে সুনামির সম্ভাবনা নেই। যদিও পরবর্তী আফটারশকের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলায় (Venezuela) পরপর শক্তিশালী ভূমিকম্প এবং তার কিছু সময়ের মধ্যেই জাপানে কম্পন অনুভূত হলেও দুটি ঘটনার মধ্যে কোনও বৈজ্ঞানিক সম্পর্ক নেই। দুটি সম্পূর্ণ আলাদা টেকটোনিক অঞ্চলে এই ভূমিকম্প হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ধসে স্তব্ধ উত্তর-পূর্বের প্রবেশদ্বার! বন্ধ NH-10, সিকিম-কালিম্পংয়ের যোগাযোগ

ওয়েব ডেস্ক: ধসে স্তব্ধ উত্তর-পূর্বের প্রবেশদ্বার! বন্ধ NH-10, সিকিম-কালিম্পং (Sikkim-Kalimpong) যোগাযোগে বড় ধাক্কা। বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী...

More Articles Like This