ভোরের ঘুম ভাঙল বিকট শব্দে, জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত মহিলা

Must Read

কলকাতা: কলকাতার (Kolkata) বুকে ফের বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা। মঙ্গলবার ভোরে জোড়াবাগান (Jorabagan Police Station) থানা এলাকার মালাপাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা একটি বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম উর্মিলা সাহু। বয়স ৬০ বছর।

ঘটনাটি ঘটে ৩১ ব্রজদুলাল স্ট্রিটে। স্থানীয় সূত্রে খবর, ভোর প্রায় ৫টা নাগাদ আচমকাই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাড়ির ভিতরে তখন বহু বাসিন্দা ছিলেন। ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ২০ জন আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। আসে কলকাতা পুরসভা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও উদ্ধারকারী দলের দাবি, আটকে পড়া প্রায় সকলকেই নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় উর্মিলা সাহুর।

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বাড়িটি কেন ভেঙে পড়ল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির বয়স, কাঠামোগত দুর্বলতা কিংবা অন্য কোনও কারণে এই বিপর্যয় ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি ওই এলাকায় চা খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, যে বাড়িটি সেখানে ছিল, সেটিই আর নেই। ফলে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

কলকাতায় পুরনো ও জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। কয়েক দিন আগেই ধর্মতলার ডেকার্স লেনে একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছিল। তার পর ফের শহরের কেন্দ্রে এমন ঘটনায় পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This