38.7 C
Kolkata

যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়! হাইকোর্টে সাফ জানিয়ে দিল রাজ্য

Must Read

কলকাতা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের (WB Government Employees) অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়। কেউ স্বেচ্ছায় অংশ নিতে চাইলে নিতে পারবেন, তবে অংশগ্রহণ না করলে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সময় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদ্বল ভট্টাচার্য আদালতকে জানান, ২১ জুনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে মাত্র। এটি কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিকভোগীদের যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলা হয়েছিল। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বামপন্থী প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, এ ধরনের নির্দেশিকা জারির ক্ষেত্রে রাজ্যের আইনগত এক্তিয়ার রয়েছে কি না। সেই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ‘রান ফর যোগা’-য় যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মহাকরণের সামনে যোগাসনে শামিল হাজারো মানুষ

এদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনের তরফে জোরকদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই রেড রোড এবং সংলগ্ন এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই ব্যবস্থার বিরুদ্ধেও হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যদিও আদালত রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি এবং কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশও দেয়নি। তবে জনসাধারণের সুবিধার্থে বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

দেখুন আরও খবর:

Latest News

পাহাড়ে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার

ওয়েব ডেস্ক : রাতভর ভারী বৃষ্টি (Rain)। তার জেরে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। এদিকে বৃষ্টির জেরে কার্শিয়াঙে ভেঙে...

More Articles Like This