ওয়েব ডেস্ক: শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব (Siliguri Mayor Resigns Goutam Deb)। শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb)। পুর কমিশনারের কাছে তিনি নিজের পদত্যাগপত্র (Goutam Deb Resigns Mayor Siliguri) পাঠিয়ে দিয়েছেন। দু’দিন আগেই গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করেছিল দল। এরই মধ্যে আচমকা মেয়র পদে তাঁর ইস্তফা ঘিরে জল্পনা শুরু হয়। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ এখনও এক বছরেরও বেশি সময় বাকি।
শুক্রবারই তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বালু। অন্যদিকে, শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।বৃহস্পতিবারই পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলে মেয়র পারিষদদের একাংশ তাঁকে বাধা দেন। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের আরও এক বছর কাজের মেয়াদ ছিল। তবে গৌতম দেব আপাতত শুধু মেয়র পদ থেকেই ইস্তফা দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, তৃণমূলনেত্রী চাইছেন গৌতম দলীয় সংগঠনে আরও বেশি করে নজর দিন।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গৌতম দেবের পদত্যাগের পর নতুন কাউকে মেয়র করে পুরবোর্ড টিকিয়ে রাখা তৃণমূলের পক্ষে সহজ হবে না।
আরও পড়ুন: আরও একা মমতা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক
উত্তরবঙ্গের রাজনীতিতে গৌতম দেবের দীর্ঘ কেরিয়ারে এই পদত্যাগ এক বড় মোড়। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রথম মন্ত্রী হন তিনি। ২০১৬ সালে তাঁকে পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে পরাজিত হন তিনি। ২০২২ সালে তাঁরই একক নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনি মেয়র হন।
