সংঘর্ষবিরতির পথে হাঁটল ইজরায়েল এবং লেবানন

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে ফিরছে শান্তি। সম্প্রতি ইরান (Iran) ও আমেরিকা (America) পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে প্রাথমিক মউ স্বাক্ষরিত করেছে। এবার একই পথে হাঁটল ইজরায়েল (Israel) ও লেবানন (Lebanon)। সূত্রের খবর, দু’পক্ষ সংঘরষ থামাতে রাজি হয়েছে। তবে বলে রাখা দরকার, এদিন সকালেই লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। তবে এর মাঝেই সংঘর্ষবিরতি চুক্তির খবর সামনে এল ইজরায়েল ও লেবাননের মধ্যে।

এক মার্কিন কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন বিকেলেই ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্ততায় এটি সম্ভব হয়েছে। ওই মার্কিন কর্তা আরও জানিয়েছেন, সকালে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলেছে। তবে বিকেলে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ।

আরও খবর : পৃথিবীর ‘দ্বিতীয় উপগ্রহে’ চিনের নজর! Kamo’oalewa-য় নামছে Tianwen-2, কী মিলবে এই অভিযানে?

প্রসঙ্গত, আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে সম্প্রতি একটি মউ স্বাক্ষরিত হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এই শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার কথা। একাধিক শর্তে রাজি হয়েছে দুই দেশ। সূত্রের খবর, মউ স্বাক্ষরের পর ইরান যোগাযোগ করেছিল হেজবোল্লার সঙ্গে। সেখানে তেহরান জানায় শান্তি আলোচনা চালাতে এই সংঘর্ষবিরতি প্রয়োজন।

মূলত, এই শান্তিচুক্তি শুক্রবার সুইৎজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে তার আগেই এই চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও ইরানের মধ্যে। মনে করা হচ্ছে, ইজরায়েল-হেজবোল্লা সংঘাতের কারণে সুইৎজারল্যান্ডের বৈঠক বাতিল করা হয়েছে। দুই দেশ আবার আলোচনায় বসবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এসবের মাঝে সংঘর্ষবিরতিতে রাজি হল ইজরায়েল (Israel) ও লেবানন (Lebanon)।

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This