এনকাউন্টারে মৃত স্বামী, কী বললেন প্রভাসের স্ত্রী?

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুরের (Baruipur) নাবালিকা ধর্ষণ ও খুন মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর মুখ খুললেন তাঁর স্ত্রী। স্বামীর চরিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, বিয়ের পর থেকেই প্রভাসের একাধিক অনৈতিক আচরণের কথা তাঁর জানা ছিল। তাই এই ঘটনার পর স্বামীর হয়ে কোনও সাফাই দিতে চান না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

প্রভাসের স্ত্রী বলেন, “বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি। মেনেই নিয়েছি অপরাধ ও করেছে। অন্যায় করেছে, দোষ করেছে, এখানে আমার কিছু বলার নেই।” এর আগে প্রভাসের মা-ও জানিয়েছিলেন, ছেলে নিজের কর্মফলই পেয়েছে এবং তিনি দেহ গ্রহণ করবেন না।

আরও খবর : ছেলের দেহ আনতে কেউ যাবে না, পুলিশকে জানিয়েছে প্রভাসের মা

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বারুইপুরের (Baruipur) সূর্যপুরে ঘটনাস্থলের পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাস মণ্ডলকে। অভিযোগ, সেখানে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে এবং পুলিশের দিকে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তদন্তকারীদের দাবি, সূর্যপুরের যে নির্জন এলাকায় নাবালিকার উপর নির্যাতনের ঘটনা ঘটেছিল, সেখানেই পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে। প্রভাসের মৃত্যু হলেও মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ভূমিকা এবং তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This