অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় বেলপাহাড়ি বিডিও অফিস ঘেরাও

Must Read

ওয়েব ডেস্ক : দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্প। তবে এই প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর–২ ব্লকের উপভোক্তারা। বুধবার সকাল থেকে ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু মহিলা বেলপাহাড়ি (Belpahari) বিডিও অফিসে (BDO office) জড়ো হয়ে বকেয়া অর্থ দ্রুত মেটানোর দাবি তোলেন। তাঁদের অভিযোগ, একাধিকবার আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছায়নি।

বিক্ষোভকারীদের দাবি, বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। হাতে আবেদনপত্র, ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড-সহ প্রয়োজনীয় নথি নিয়ে তাঁরা বিডিও অফিসে (BDO office) উপস্থিত হন। উপভোক্তাদের একাংশের অভিযোগ, রাজনৈতিক কারণে বিজেপি-সমর্থক বহু পরিবার এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও খবর :  ‘ঠিক হয়েছে কর্মফল পেয়েছে’, বারুইপুরকাণ্ডে একাউন্টারে মৃত প্রভাসকে শেষ দেখাও দেখবেন না মা!

বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য বিডিও অফিস চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন ব্লকের জয়েন্ট বিডিও। তিনি অভিযোগগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর আপাতত বিক্ষোভ তুলে নেন উপভোক্তারা। তবে দ্রুত বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছালে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This