29.7 C
Kolkata

পাঁচ হাসপাতালে হঠাৎ ‘সারপ্রাইজ ভিজিট’ স্বাস্থ্যসচিবের

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার মাঝরাতে পাঁচ সরকারি হাসপাতালে (Hospital) হঠাৎ ‘হানা’ রাজ্যের স্বাস্থ্যসচিব (Health Secretary) নারায়ণস্বরুপ নিগমের (Narayan Swaroop Nigam)। গত শুক্রবার এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বৈঠক করেছিলেন। তার তিনদিনের মধ্যেই অ্যাকশন মোডে স্বাস্থ্যদফতর (Department of Health)। তবে প্রশ্ন হচ্ছে, এমন হঠাৎ হানা কেন?

জানা যাচ্ছে, পাঁচ সরকারি হাসপাতাল খতিয়ে দেখেন স্বাস্যসচিব (Health Secretary)। তাঁকে দেখেই সবাই অবাক হন। জানা যাচ্ছে মধ্যরাতে আর জি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swaroop Nigam)। সঙ্গে ছিলেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়, সুপার সপ্তর্ষী চট্টোপাধ্যায়, সহকারী সুপার দৈপায়ন বিশ্বাস। তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন বলে খবর। এমনকি কথা বলেন রোগীদের সঙ্গে। বৈঠক করেছেন অধ্যক্ষ ও সুপারের সঙ্গে। সেখানে বেশ কিছু নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব।

আরও খবর : মঞ্চে তৃণমূল সাংসদ পার্থ, দর্শকাসনে বিজেপির শমীক! ‘আ-শক্তি’ দেখে মুগ্ধ রাজ্য সভাপতি

তার পরেই নীলরতন, ন্যাশনাল ও এসএসকেএম হাসপাতালেও গিয়েছিলেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। হাসপাতালে যে রোগীরা বেড পাননি। তাঁদেরকে দ্রুত বেডের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ তিনি। পাশাপাশি হাসপাতালে বেড স্ক্রিনিংয় ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি গতকাল হাসপাতালের পানীয় দলের ব্যবস্থাও খতিয়ে দেখেন। প্রত্যেক সপ্তাহে দলের মান পরীক্ষার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব (Health Secretary)।

উল্লেখ্য, গত শুক্রবার এসএসকেএম-এ একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। হাসপাতালগুলিতে দালালবাজ রোখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া রোগীরা যাতে ফিরে না যান, সে বিষটিও দেখতে বলেছেন তিনি। এর পরেই পাঁচ সরকার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যসচিব। মনে করা হচ্ছে, স্রেফ কথা নয়, বাংলার নতুন সরকার কাজ চায় এই বার্তায় দিতে চাইছে নতুন সরকার।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This