29.5 C
Kolkata

২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

Must Read

ওয়েব ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় ধাক্কা খেলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুক্রবার দুপুর পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামে ‘ফলোয়ার’ (Instagram Followers Down) সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। কিন্তু দলবদলের একদিনের মধ্যেই সেই সংখ্যা নেমে আসে ১ কোটি ৩৫ লক্ষে, অর্থাৎ এক দিনে প্রায় ১০ লক্ষ ফলোয়ার্স হারান তিনি।

রাঘব চাড্ডা দীর্ঘদিন ধরেই যুব সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে ‘জেন জি’-দের কাছে বেশ জনপ্রিয় মুখ। তবে তাঁর এই হঠাৎ দলত্যাগ অনেকেরই ভালোভাবে নেয়নি বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘আনফলো’ করার ‘ট্রেন্ড’ শুরু হয় এবং তাতে সাড়া দেন বহু তরুণ। ফলেই রাতারাতি তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করে।

আরও পড়ুন: রাঘব চাড্ডাকে ‘চাড্ডি’ বলে কটাক্ষ প্রকাশ রাজের! আপ নেতার দলবদল নিয়ে কী বললেন দক্ষিণী অভিনেতা?

এখন প্রশ্ন হচ্ছে, পদ্ম শিবিরে যোগ দিয়েই কি নিজের চূড়ান্ত ক্ষতি ডেকে আনলেন রাঘব চাড্ডা? কারণ তাঁর রাজনৈতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সোশ্যাল মিডিয়াই। রাজ্যসভায় তাঁর বক্তব্যের নানা ভিডিও ভাইরাল হয়ে তাঁকে আরও পরিচিত করে তুলেছিল। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই এবার তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু হল। এই প্রসঙ্গে এনসিপি-র মুখপাত্র অনিশ গাওয়ান্ডে বলেন, “ইন্টারনেট আপনাকে রাতারাতি নায়ক বানিয়ে দিতে পারে, আবার নিমেষের মধ্যে নীচে নামিয়েও আনতে পারে।”

দেখুন আরও খবর:

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This