স্টেশনের বাইরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গলসিতে তৃণমূল নেতাকে আটক করল পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : স্টেশনের বাইরে রাজনৈতিক বচসাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে (BJP Worker) মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসিতে। পারাজ স্টেশনের বাইরে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। আহত বিজেপি কর্মী সুশীল দে-কে চিকিৎসার পর গলসি থানায় অভিযোগ দায়ের করতে দেখা যায়।

অভিযোগ, দুর্গাপুর যাওয়ার জন্য সকালে পারাজ স্টেশনে পৌঁছেছিলেন সুশীল। ট্রেনের অপেক্ষায় থাকার সময় তাঁকে স্টেশনের বাইরে ডেকে পাঠানো হয় বলে দাবি তাঁর। সেখানে উচ্চগ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী রাকেশ পালের সঙ্গে তাঁর রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ। সুশীলের দাবি, বচসার মধ্যেই আচমকা তাঁর উপর চড়াও হন রাকেশ। তাঁকে চড়-থাপ্পড় ও লাথি মারা হয় বলে অভিযোগ। এমনকি মাটিতে পড়ে যাওয়ার পরও মারধর করা হয়েছে বলে দাবি আহত বিজেপি কর্মীর। ইট দিয়ে আঘাত করার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ তাঁর।

আরও খবর : আবাস যোজনার সার্ভে ঘিরে ভাঙড়ে বাম-আইএসএফ সংঘর্ষ, আহত একাধিক

চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর আহত সুশীলকে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর গলসি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি। হামলার নেপথ্যে উচ্চগ্রামের তৃণমূল নেতা সরোজ চক্রবর্তীর নেতৃত্ব রয়েছে বলেও অভিযোগ করেছেন সুশীল। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও সামনে আসেনি।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সরোজ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ (Police) বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি রাকেশ পাল-সহ অন্য অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক : ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল...

More Articles Like This