অবশেষে পুলিশের জালে নৈহাটির তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ওরফে রনো

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় পলাতক ছিলেন নৈহাটি (Naihati) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) রঞ্জন কর্মকার ওরফে রনো। অবশেষে শুক্রবার রাতে নদিয়ার কল্যাণী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রঞ্জন কর্মকারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর সন্ধানে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ (Police)। গোপন সূত্রে তাঁর অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর কল্যাণীতে অভিযান চালানো হয়। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এর মধ্যে গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলা, খুন, জোর করে জমি দখল, হুমকি এবং তোলাবাজির মতো অভিযোগের কথা সামনে এসেছে। যদিও কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি।

আরও খবর : আবাস যোজনার সার্ভে ঘিরে ভাঙড়ে বাম-আইএসএফ সংঘর্ষ, আহত একাধিক

গ্রেফতারের পর রঞ্জন কর্মকারকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা। আদালত এই আবেদনের বিষয়ে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নৈহাটির এই তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্তে পুলিশ পরবর্তী সময়ে আর কী তথ্য সামনে আনে, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

Latest News

লন্ডন ডার্বিতে চেলসিকে হারাল আর্সেনাল, ড্র ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) নতুন মরসুম (২২০২৬-২৭) সবে শুরু হয়েছে। মাত্র তৃতীয় সপ্তাহেই ছিল লন্ডন ডার্বি (London...

More Articles Like This