28.6 C
Kolkata

গানের ছেড়ে এবার সম্প্রচারের দায়িত্বে, প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী

Must Read

ওয়েব ডেস্ক: শব্দের জাদুতে বহুদিন ধরেই মুগ্ধ করেছে তাঁর কলম। কখনও ‘মা’, কখনও ‘রং দে বাসন্তী’, কখনও আবার বিজ্ঞাপনের ছোট্ট পঙ্‌ক্তিতে ধরা পড়েছে আবেগের গভীরতা। সেই প্রসূন যোশীর (Prasoon Joshi) কাঁধেই এ বার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর (Prasar Bharti) দায়িত্ব। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হচ্ছেন জনপ্রিয় গীতিকার ও লেখক প্রসূন যোশী।

এর ফলে এখন থেকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের সামগ্রিক কাজকর্ম তাঁর তত্ত্বাবধানেই চলবে। সম্প্রচারের দ্রুত বদলে যাওয়া প্রযুক্তিনির্ভর সময়ে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বক্তব্য, সৃজনশীল জগতে প্রসূন যোশীর দীর্ঘ অভিজ্ঞতা এবং নতুন ভাবনার ক্ষমতা প্রসার ভারতীকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে সাহায্য করবে।

আরও পড়ুন: ভোট মিটতেই মেমারীতে রাজনৈতিক উত্তেজনা

https://kolkatatvonline.in/west-bengal/political-tension-in-memari-as-voting-concludes-kolkatatv-online-district-news

বৈঠকে বৈদ্যুতিন ভোটযন্ত্র ও তথ্যপ্রযুক্তি কর্মীদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন মমতা। তাঁর আশঙ্কা, ‘‘আপনি চার হাজার ভোটে জিতছেন, অথচ দেখানো হতে পারে দু’হাজারে হারছেন।’’ এমনকি বিদ্যুৎ বিভ্রাট নিয়েও সতর্ক করেন তিনি। নির্দেশ, গণনাকেন্দ্রে কয়েক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ বিভ্রাট হলে তা সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে জানাতে হবে।

শুধু উত্তর ২৪ পরগনাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক প্রথম সারির নেতাকে। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতায় কুনাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ কলকাতায় ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতেই রেখেছেন অভিষেক। বৈঠকে মমতার দাবি, ‘‘২০০-র বেশি আসনে জিতবে তৃণমূল।’’

 

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This