28.6 C
Kolkata

উলটো রথে মিড-ডে মিলে জগন্নাথের ভোগ, পোলাও-আলুর দমের পাতে উৎসবের আনন্দ ফলতার স্কুলে

Must Read

কলকাতা: উলটো রথের (Ulto Rath Yatra) আনন্দে এবার অন্যরকম উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ফলতা এফ পি স্কুল। রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে পড়ুয়াদের জন্য মিড-ডে মিলেই পরিবেশন করা হল জগন্নাথদেবের ভোগ। বাসন্তী পোলাও থেকে কাশ্মীরি আলুর , বিশেষ মেনু পেয়ে খুশিতে মেতে ওঠে প্রায় ৩৮৫ জন ছাত্রছাত্রী।

শুক্রবার সকালে স্কুলের উদ্যোগে জগন্নাথদেবের রথ নিয়ে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। রথ টানায় অংশ নেয় পড়ুয়ারা। এরপর স্কুলে ফিরে সকলের জন্য পরিবেশন করা হয় বিশেষ ভোগ। মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়ভাজা, গজা, ফল ও মিষ্টি। প্রতিদিনের মধ্যাহ্নভোজের বদলে উৎসবের আবহে এই বিশেষ আয়োজন পড়ুয়াদের কাছে আলাদা আকর্ষণ হয়ে ওঠে।

আরও পড়ুন: ‘আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি’, বিধানসভায় অগ্নিমিত্রার কাজের প্রশংসায় ফিরহাদ

স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, অনেক শিশু বিভিন্ন কারণে রথযাত্রার আনন্দ উপভোগ করার সুযোগ পায় না। সেই কথা মাথায় রেখেই বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীকে একত্রিত করে উৎসবের আবহ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, পঠনপাঠনের পাশাপাশি স্কুলের সঙ্গে শিশুদের আবেগের সম্পর্ক আরও দৃঢ় করতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

শুধু উৎসব নয়, মধ্যাহ্নভোজের প্রতিও পড়ুয়াদের আগ্রহ বাড়ানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ মেনুর পাশাপাশি রথযাত্রার সাংস্কৃতিক আবহে দিনভর আনন্দে মেতে থাকে খুদেরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে আগামী বছরও একইভাবে উলটো রথের আয়োজন করা হবে।

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, ধর্মীয় উৎসবকে সামাজিক সম্প্রীতি ও শিশুদের আনন্দের সঙ্গে যুক্ত করার এমন প্রয়াস অন্য স্কুলগুলির কাছেও অনুকরণীয় হতে পারে।

Latest News

More Articles Like This