Forbidden

You don't have permission to access th1s resource.

ইভিএম বিভ্রাট! ভোট দিতে পারলেন না চিরঞ্জিত চক্রবর্তী - KolkataTV
31 C
Kolkata

ইভিএম বিভ্রাট! ভোট দিতে পারলেন না চিরঞ্জিত চক্রবর্তী

Must Read

ওযেব ডেস্ক : রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2026) শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিকল হওয়ার খবর সামনে এসেছে। যার জেরে এদিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ। আর এই ইভিএম বিভ্রাটের কারণে এদিন ভোট দিতে পারলেন না বারাসতের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও (Chiranjeet Chakraborty)।

আগে জানা গিয়েছিল, এদিন চারুচন্দ্র কলেজে ভোট দিতে যাবেন চিরঞ্জিত। তবে সেখানে গিয়ে ইভিএম বিভ্রাটের (EVM outage) মধ্যে পড়েন তিনি। যার কারণে আপাতত ভোট দিতে পারলেন না অভিনেতা। তার পরেই বুথ থেকে বেরিয়ে যান তিনি। এর পর তিনি আবার দুপুর নাগাদ আসবেন বলেও জানিয়েছেন।

আরও খবর : ভোট দিলেন রাজ-শুভশ্রী

এদিকে আজ ভোট শুরু হতেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া-সহ জায়গায় ইভিএম বিভ্রাটের (EVM outage) খবর সামনে এসেছে। ফলে এই সব জায়গাগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে দেরি হয় বলে খবর। যার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। এমনকি কিছু জায়গায়, ভোটকর্মীদের সঙ্গে ভোটাররা বচয়াস জড়িয়ে পড়েন বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, বারাসাত কেন্দ্রের বিদায়ী বিধায়ক হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। এই কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করেছেন তিনি। তবে চলতি নির্বাচনে তিনি প্রার্থী হতে চাননি। এর আগে ২০১১, ২০১৬ ও ২০২১ সালে জয়ী হয়েছেন তিনি। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগেও তিনি ভোটযুদ্ধ থেকে সরে আসার কথা বলেছিলেন। কিন্তু তৃণমূল সুপ্রিমোর উপর ভরসা রেখে শেষ বারের জন্য প্রার্থী হয়েছিলেন তিনি। তবে এবার আর প্রার্থী হননি তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This