26.9 C
Kolkata

‘এনাফ ইজ এনাফ’, রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি অশোক কীর্তনিয়ার

Must Read

ওয়েব ডেস্ক : তৃণমূল (TMC) সরকারের আমলে রেশনে ব্যবস্থায় দুর্নীতির (Ration corruption) অভিযোগ উঠেছিল। এই অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতাদের জেল খাটতে হয়েছিল। তবে রাজ্যেপালা বদল হওয়ার পর রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন বনগাঁ উত্তরের বিজেপি (BJP) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)।

তৃণমূল সরকারের আমলে রেশন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। তিনি স্পষ্ট ভাষায় জানান, আজকের পর আর কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের খাদ্য নিয়ে কোনওরকম আপস করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি।

আরও খবর : পাকিস্তান থেকে থ্রেট কল, প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার দোকানের বিক্রেতাকে খুনের হুমকি!

অশোক কীর্তনিয়া (Ashok Kirtania) বলেন, সিআই থেকে যে গম বরাদ্দ হবে, শুধুমাত্র সেটাই দেওয়া হবে। কোনওভাবেই আটা দেওয়া যাবে না। পাশাপাশি গত তিন মাসের মধ্যে তৈরি হওয়া সমস্ত রেশন কার্ডের তথ্য দ্রুত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খেটে খাওয়া মানুষের খাদ্যের অধিকার সুরক্ষিত রাখাই প্রশাসনের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে তাঁর স্পষ্ট বার্তা, “এনাফ ইজ এনাফ”। এছাড়াও তিনি জানান, যে কোনও সময়, যে কোনও জায়গায় আচমকা পরিদর্শনে যেতে পারেন তিনি। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)।

এছাড়া দূর্নীতি মুক্ত রেশন ব্যাবস্থার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন অশোক কীর্তনিয়া। এই নম্বারে-৯৩৩৩৭৩৭৮০৯ এসএমএস করার কথা জানিয়েছেন তিনি। তবে এই নম্বরে ফোন না করার কথা বলেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This