ভোট করাচ্ছেন, কিন্তু নিজেরাই ভোটার নন! সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচনকর্মীদের

Must Read

নয়াদিল্লি: বাংলায় ভোটের আবহে (West Bengal Assembly Election 2026) সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। নির্বাচনী দায়িত্বে থাকা একাধিক কর্মীই দাবি করেছেন, তাঁরা নিজেরাই ভোটার তালিকা (SIR List) থেকে বাদ পড়েছেন। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন ৬৫ জন নির্বাচনকর্মী।

আইনজীবী এম আর শামশাদ আদালতে জানান, এই কর্মীদের ডিউটি অর্ডারে তাঁদের EPIC নম্বর রয়েছে। অথচ সেই নম্বরই এখন ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে যাঁরা নির্বাচন পরিচালনা করছেন, তাঁরাই ভোট দিতে পারছেন না—যা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারী বলেই দাবি করা হয়েছে। অনেক ক্ষেত্রেই কোনও কারণও জানানো হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: ৮৪ শতাংশ ছুঁয়ে তামিলনাড়ুতে ভোটের জোয়ার! বাংলার থেকে কম, তবু রেকর্ড গড়ার পথে দক্ষিণের রাজ্য

এই বিষয়ে শুনানিতে প্রধান বিচারপতি (CJI) বলেন, এই যুক্তিগুলি আগে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সামনে তোলা উচিত। ট্রাইব্যুনালই বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখুক। এদিকে বিচারপতি বাগচি পর্যবেক্ষণে জানান, ট্রাইব্যুনাল যথাযথ নির্দেশ দেবে। তবে বর্তমান নির্বাচনে হয়তো ওই কর্মীরা ভোট দিতে পারবেন না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতে ভোটার তালিকায় তাঁদের নাম বজায় রাখার অধিকার সুরক্ষিত রাখা।

প্রসঙ্গত, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, যেখানে ভোট পরিচালনাকারীরাই নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন।

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This