ওয়েব ডেস্ক : এ যেন অসম্ভবকে সম্ভব করে দেখানো। ক্যান্সারের (Cancer) মতো জটিল রোগের সফল চিকিৎসা হল পুরুলিয়া (Purulia) গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেঁচে থাকার শেষ আশা টুকুও ছেড়ে দেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীর সফল অপারেশন করিয়ে নিজের গাড়িতে করে রোগীকে বাড়িতে পৌঁছে দিলেন চিকিৎসক পবন মন্ডল।
জানা গিয়েছে, পুরুলিয়ার বলরামপুর থানার আমটাড় গ্রামের প্রায় ৫২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধা পেটের ব্যথা নিয়ে গত দেড় মাস পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরই বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারেন পেরিয়াম্পুলারি ক্যান্সারের (Periampullary Cancer) মতো জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। সঙ্গে জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধা।
বিষয়টি জানার পর ওই বৃদ্ধার পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। এতদিন তারা জেনে এসেছেন ক্যান্সার চিকিৎসার জন্য মোটা খরচ হয়ে থাকে। কিন্তু ওই নিম্নবিত্ত পরিবারের পক্ষে বৃদ্ধার ভালো চিকিৎসা করানো অসম্ভব। তাই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক পবন মণ্ডলের কাছে ওই বৃদ্ধার ক্যান্সার চিকিৎসার জন্য আবেদন করেন তারা। চিকিৎসক পবন মণ্ডলও আশ্বাস দেন ওই বৃদ্ধার চিকিৎসা করার ।
আরও খবর : আনুগত্য নয়, কাজই হবে শেষ কথা! আমলাতন্ত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিরাট পদক্ষেপ শুভেন্দু সরকারের
চিকিৎসক পবন মণ্ডল বলেন, ডাক্তারি পড়ার সময় বাবা পেরিয়াম্পুলারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও একই জটিল রোগে আক্রান্ত হওয়া মহিলাকে সুস্থ করে তোলার পণ নেন তিনি। গত ১৩ মে এই রোগীর চিকিৎসার জন্য ৭ জন চিকিৎসকের টিম গঠন করা হয়। নার্সদের সহযোগিতায় একটানা ৭ ঘণ্টার অপারেশন চলে।
এরপরই ওই বৃদ্ধা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এতদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। আজ পুরোপুরি সুস্থ হয়ে ছুটি নিয়ে নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। চিকিৎসক পবন মন্ডল নিজের গাড়ি করে রোগী এবং তাদের পরিবারকে বাড়ি পৌঁছে দেন।
দেখুন অন্য খবর :
