33.9 C
Kolkata

বীজপুরে গ্রেফতার তৃণমূল নেতা ‘বনি’! প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ

Must Read

উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদল হতেই জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল (TMC) নেতারা। এবার বীজপুরে (Bizpore) গ্রেফতার (Arrest) করা হল তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে ‘বনি’-কে। একাধিক দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত বনিকে গ্রেফতারের পর অর্ধনগ্ন অবস্থায় কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরায় বীজপুর থানার পুলিশ (Police)। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর বিতর্ক।

পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই গা-ঢাকা দিয়েছিল কাঁচরাপাড়ার এই দাপুটে তৃণমূল নেতা। অবশেষে গত শনিবার পূর্ব মেদিনীপুরের মন্দারমনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। এরপর রবিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন: একের পর এক অভিযোগে গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ রায় কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। এলাকায় দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দাপট দেখানো এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছিল। এছাড়াও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ভোটের দিন হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল বনির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ নিয়ে তৎকালীন সময়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হলেও এবার সরাসরি গ্রেফতারির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্তকে প্রকাশ্যে অর্ধনগ্ন করে ঘোরানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিরোধীদের একাংশ। যদিও পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং তদন্তের স্বার্থেই কড়া পদক্ষেপ করা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This