38.3 C
Kolkata

বাজেটের আগে দই-চিনি, পরে অর্থ দফতরে মিষ্টিমুখ, নবান্নে নতুন প্রশাসনিক সংস্কৃতি!

Must Read

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় বাজেট (Budget) পেশের আগে অর্থমন্ত্রীকে রাষ্ট্রপতির দই-চিনি খাইয়ে শুভেচ্ছা জানানোর প্রথা দীর্ঘদিনের। কিন্তু পশ্চিমবঙ্গের (West Bengal) প্রশাসনিক ইতিহাসে এমন রীতি কখনও দেখা যায়নি। বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল হোক বা পরবর্তী তৃণমূল সরকার, বিধানসভায় বাজেট পেশের আগে এই ধরনের আনুষ্ঠানিকতা কখনও নজরে আসেনি।

নতুন বিজেপি সরকারের আমলে সেই ছবিতেই ধরা পড়ল ভিন্নতা। সোমবার বিধানসভায় রাজ্য বাজেটের (West Bengal Budget 2026) আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজ হাতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে দই-চিনি খাইয়ে শুভেচ্ছা জানান। প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজ্যের বাজেট প্রক্রিয়ায় এ ধরনের সৌজন্যমূলক আচার এই প্রথম দেখা গেল।

তবে চমক সেখানেই শেষ নয়। বাজেট পেশের পর বিকেলে মুখ্যমন্ত্রী নিজেই বড় একটি মিষ্টির বাক্স নিয়ে অর্থ দফতরে যান। সেখানে উপস্থিত আধিকারিক ও কর্মীদের হাতে হাতে মিষ্টি তুলে দেন এবং তাঁদের সঙ্গে কিছুক্ষণ অনানুষ্ঠানিক আলাপচারিতাও করেন।

আরও খবর : মমতাই চেয়ারপার্সন, অভিষেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক! কমিশনে সংশোধিত তালিকা পাঠিয়ে পালটা চাল কালীঘাট তৃণমূলের

শুধু আনুষ্ঠানিকতায় নয়, প্রশাসনিক ব্যবহারের ক্ষেত্রেও বদলের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন অনেকেই। অতীতে সরকারি বৈঠকে উচ্চপদস্থ আমলাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তার ধরন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সরকারি কর্মীদের উদ্দেশে তাঁর কিছু মন্তব্যও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনার বিষয় হয়েছিল।

অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকারি কর্মী ও আধিকারিকদের প্রতি সম্মানজনক সম্বোধনের উপর জোর দিচ্ছেন। নবান্নে যোগদানের পর তিনি কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, প্রত্যেকেই মর্যাদা বজায় রেখে কাজ করবেন এবং প্রশাসনিক বৈঠকেও সকলকে ‘আপনি’ বলেই সম্বোধন করা হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, কাজে গাফিলতি হলে কঠোর জবাবদিহিও নিশ্চিত করা হবে।

দই-চিনি দিয়ে বাজেটের সূচনা, বাজেট-পরবর্তী মিষ্টিমুখ এবং প্রশাসনিক আচরণে পরিবর্তনের এই ধারাকে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক নতুন সরকারের কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা হিসেবেই দেখছেন।

দেখুন অন্য খবর :

Latest News

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, পাঁচ দিনে ডুবে মৃত্যু অন্তত ৪০ জনের

ওয়েব ডেস্ক : ইউরোপজুড়ে (Europe) চলা অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে ফ্রান্সে (France) তৈরি হল উদ্বেগজনক পরিস্থিতি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে...

More Articles Like This