ওয়েব ডেস্ক : মঙ্গলবার কালবৈশাখীর লন্ডভন্ড হয়েছে কলকাতা (Kolkata)। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। তিলোত্তমার পাশাপাশি দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলাতেও গতকাল কালবৈশাখী দাপট দেখিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও (North Bengal) চলছে ভাহরী বৃষ্টি। এ দুর্যোগ থেকে কবে রেহাই মিলবে? সে বিষয়ে একাধিক আপডেট দিল হাওয়া অফিস ।
বুধবার সকাল থেকে কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও খবর : স্কুলে শ্যামাপ্রসাদ দিবস, মিড ডে মিলের ডিম ও ফায়ার অডিট নিয়ে বড় বার্তা রাজ্যের তিন মন্ত্রীর
এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনাও বাড়ছে। সেই কারণে সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যাতে বৃষ্টির সময় যাতে খোলা আকাশের নীচে যেন কেউ না থাকে। নিরাপদে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) চলছে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন সেখানে ঝড় বৃষ্টির দাপট থাকবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর পাশাপাশি সমতলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ তুমুল থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দেখুন অন্য খবর :
