28.6 C
Kolkata

‘ভারত জোড়ো’ স্টাইলে ফের দেশজুড়ে অভিযানে কংগ্রেস! কী কী পরিকল্পনা রাহুল গান্ধীর? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: দেশে বেকারত্ব, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষাক্ষেত্রের নানা বিতর্ককে সামনে রেখে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করল কংগ্রেস (Congress)। ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী এবং যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যেই এই বিশেষ অভিযান শুরু করতে চলেছে হাত শিবির। আগামী ১৭ জুন রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতে রাজস্থানের কোটা থেকে কর্মসূচির সূচনা হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল (KC Venugopal) জানান, দেশের ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী, শিক্ষাবিদ এবং যুব সংগঠনগুলিকে এক মঞ্চে আনার লক্ষ্যেই এই উদ্যোগ। কোটা থেকে শুরু হওয়ার পর ১০ জুলাই প্রয়াগরাজ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই নয়াদিল্লিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ! উপেন্দ্র দ্বিবেদী উত্তরসূরি আদতে কে? দেখুন

কংগ্রেসের দাবি, বিভিন্ন পরীক্ষা কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে দেশের যুবসমাজের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। সেই সমস্ত ইস্যুকেই সামনে রেখে সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে দল।

ভেনুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের বিভিন্ন সংগঠনকে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, কোচিং সেন্টার এবং যুব কেন্দ্রগুলিতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্রচার, লাইভ স্ক্রিনিং এবং সরাসরি জনসংযোগের মাধ্যমেও বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে রাহুল গান্ধী যে বিষয়গুলিকে গুরুত্ব দিতে চান, তার মধ্যে রয়েছে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষার ফি বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। কংগ্রেসের বক্তব্য, দেশের তরুণ প্রজন্ম যাতে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা বা রাজনৈতিক উদাসীনতার শিকার না হয়, সেই লক্ষ্যেই এই আন্দোলন।

দেখুন আরও খবর:

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This