ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়! প্রাক্তন মেয়রের বিরুদ্ধে কী অভিযোগ বিজেপি কর্মীর?

Must Read

কলকাতা: রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South PS) অভিযোগ দায়ের করা হয়েছে। বছর দেড়েক আগে মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য, প্রধানমন্ত্রীকে অপমানজনক ভাষায় আক্রমণ এবং ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছেন বিজেপি (BJP) কর্মী সঞ্জয় পয়রা।

বুধবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জমা দেন সঞ্জয় পয়রা। অভিযোগ দায়েরের পর তিনি দাবি করেন, ২০২৪ সালের ৭ নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম মহিলাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ। সঞ্জয়ের দাবি, ওই ঘটনার ভিডিও তাঁদের কাছে রয়েছে।

আরও পড়ুন: ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী! কী বললেন মহুয়া মৈত্র?

তিনি আরও জানান, ঘটনাটির পরই তাঁরা থানায় অভিযোগ জানাতে এসেছিলেন। তবে সেই সময়ে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাঁর কথায়, “সেই সময় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। এবার পরিস্থিতি বদলেছে। তাই নতুন করে অভিযোগ দায়ের করা হল।”

শুধু তাই নয়, ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও তোলেন সঞ্জয় পয়রা। তাঁর দাবি, তখনও তিনি ও তাঁর সহযোগীরা থানায় অভিযোগ জানাতে এসেছিলেন, কিন্তু অভিযোগ গ্রহণ করা হয়নি। এবার সেই অভিযোগও নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেখুন আরও খবর:

Latest News

ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মোবাইল ফোনের (Mobile...

More Articles Like This