Forbidden

You don't have permission to access th1s resource.

প্রথম দফায় একাধিক ইভিএম বিভ্রাট! ভুল স্বীকার করে কী বললেন মনোজ আগরওয়াল - KolkataTV
32.2 C
Kolkata

প্রথম দফায় একাধিক ইভিএম বিভ্রাট! ভুল স্বীকার করে কী বললেন মনোজ আগরওয়াল

Must Read

ওয়েব ডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে ইভিএম বিভ্রাটের (EVM Outage) অভিযোগ সামনে আসতে শুরু করেছে। সকাল গড়াতেই এই সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে ভোটারদের মধ্যে, কোথাও কোথাও উত্তেজনাও তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে সিইও দপ্তরে পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বীকার করেন, ইভিএম সংক্রান্ত সমস্যার খবর তাঁদের কাছে এসেছে। তাঁর আশ্বাস, “সব ঠিক হয়ে যাবে।”

বিশেষ করে মোথাবাড়িতে ইভিএম খারাপ থাকার অভিযোগে নির্ধারিত সময়েও ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে জানা গিয়েছে। দেড় ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও ভোট শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই প্রসঙ্গে সিইও জানান, কমিশনের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করছেন। শুধু ইভিএম নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিসি ক্যামেরা বিকল থাকার অভিযোগও উঠেছে। এ বিষয়ে মনোজ আগরওয়ালের বক্তব্য, দ্রুত সব ঠিক করে দেওয়া হবে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 LIVE : সকাল ১১টা পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, প্রথম দফায় কোন কেন্দ্রে কী অবস্থা?

অন্যদিকে, নওদাতে বোমাবাজির অভিযোগ ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সিইও জানিয়েছেন, ঘটনাটি ভোটকেন্দ্র থেকে কিছুটা দূরে ঘটেছে। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে, প্রথম দফার ভোটেই প্রযুক্তিগত ত্রুটি ও বিচ্ছিন্ন অশান্তির ঘটনায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর নির্বাচন কমিশন।

দেখুন আরও খবর:

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This