8.1 C
New York

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিপিএমের এজেন্টের

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গজুড়ে গণতন্ত্রের উৎসব (West Bengal Assembly Election 2026)। বৃহস্পতিবার চলছে প্রথম দফার ভোট (Election)। ১৬ জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে এই দফায় ভোট হচ্ছে। তবে এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে সিপিএম (CPM) প্রার্থীর নির্বাচনী এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠল।

জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে মালদায়। অভিযোগ, ৪৯ মানিকচক বিধানসভার অন্তর্গত ৯৩ নং বোচাহি প্রাথমিক বিদ্যালয় বুথে সিপিএম (CPM) প্রার্থীর নির্বাচনী এজেন্ট শ্যামল বসাককে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোট করাচ্ছে বিজেপি। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর : কাঁকসায় ‘মডেল বুথে’ উৎসবের আমেজ! মহিলা কর্মীদের হাতেই ভোট পরিচালনা, স্বস্তিতে ভোটাররা

সিপিএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট শ্যামল বসাক আরও অভিযোগ করে জানিয়েছেন, এই বুথের থেকে মাত্র কুড়ি মিটার দূরত্বে বিজেপির ফ্ল্যাগ লাগানো। ভোট শুরু হয়ে গেলেও বিজেপির সেই ফ্ল্যাগ খুলে নেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে সংবাদমাধ্যমে এই অভিযোগ করার পর অল্প কিছুক্ষণের মধ্যেই বিজেপির (BJP) সেই দলীয় ফ্ল্যাগ খুলে নেওয়া হয় হয় বলে খবর। তার পরেই সিপিএমের ইলেকশন এজেন্টকেও বুথে ঢুকতে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে এবার দু’দফায় ভোট হবে। প্রথম দফা হচ্ছে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। তার পর দ্বিতীয় দফায় হবে বুধবার, ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হচ্ছে। দ্বিতীয় দফায় হবে ১৪২টি আসনে। তবে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন সিপিএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট।

দেখুন অন্য খবর :

Latest News

গণতন্ত্রের উৎসবে সামিল হতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের উৎসবে (Bengal Election 2026) সামিল হয়েছেন সাধারণ মানুষ। এবার এই উৎসবে সামিল হতে এবার...

More Articles Like This